জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সদস্য সচিব ও কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, জনগণের রায়ের পক্ষে, গণভোটের পক্ষে সংসদে ও বাহিরে কথা বলায় এনসিপিতে যোগদানের হিড়িক পড়েছে। বিএনপি সরকার গঠনের পর তারা গণভোটের রায় কে অস্বীকার করেছে, যে ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কথা ছিল, সে সংস্কারের এজেন্ডা কে তারা আস্তাকুড়ে নিক্ষেপ করতে চাচ্ছে।
তাই বিএনপিকে আর জনগণ নিজের দল মনে করতে পারছেনা। আর এনসিপি জনগণের রায়ের পক্ষে কথা বলছে গণভোটের পক্ষে কথা বলছে সংসদের ভিতরে-বাহিরে জনগণের পক্ষে কথা বলায় এবং জনগণের পাশে রয়েছে এজন্য বিএনপি, জাতীয় পার্টি ও জামাত সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা সারাদেশে তৃণমূল পর্যায় থেকেও দলে দলে এনসিপিতে যোগদান করছেন।
তিনি সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এনসিপি উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এন সি পি উপজেলা সংগঠক আরমান হোসেন পলাশ, মোসলেম উদ্দিন, এনসিপি বালাপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, এনসিপি টেপা মধুপুর ইউনিয়ন শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক, শফিকুল ইসলাম, ছাত্র শক্তির সংগঠক রাজু আহমেদ প্রমূখ।
পরে টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা কর্মী এনসিপিতে যোগদান করছেন।
এছাড়াও জাতীয় পার্টি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতা কর্মী এনসিপিতে যোগদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আখতার হোসেন যোগদানকারী নেতা কর্মীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
Leave a Reply