ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন পাঠ্যবই জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের আক্রমণে শিশু প্রাণ হারাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক পাকিস্তানে অনলাইনে বাড়ছে শিশুদের নিরাপত্তাহীনতা নিউ ইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নতুন তথ্য: সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন আইচি-নাগোয়া এশিয়ান গেমস পরিদর্শন করলেন শেখ জোয়ান এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের মাঝামাঝিতে প্রকাশের সম্ভাবনা

চালুর বিষয়টি ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ বলতে পারবে : পলক

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

চালুর বিষয়টি ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ বলতে পারবে : পলক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চালুর বিষয়টি ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ বলতে পারবে : পলক

মোবাইলের ফোর-জি সেবা আজ বিকেল ৩টা নাগাদ চালু করা হলেও এখনই চালু হচ্ছে না ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম।

রোববার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনে ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগযোগমাধ্যম সহিংসতার কনটেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে তলব করা হয়েছে।

তাদের তিন দিন সময় দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী বুধবারের (৩১ জুলাই) মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে হবে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়টি ফেসবুক, টিকটক কর্তৃপক্ষ বলতে পারবে। তারা বাংলাদেশের সংবিধান, আইন মানবে কি না এবং নিজেদের যে গাইডলাইন আছে, সেটা ঠিকমতো মেনে চলবে কি না, এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে।

আপাতত ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, তাদের কাছে বিটিআরসি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে যে ব্যাখ্যা চেয়েছে, তা স্পষ্ট করে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম খুলে দেওয়া হবে না। এ ব্যাপারে সরকার সিদ্ধান্তে অনড় থাকবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গেল ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পাঁচ দিন পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়।

অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিকপাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চালুর বিষয়টি ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ বলতে পারবে : পলক

আপডেট সময় : ১০:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪