ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাদুঘরে ঠাঁই পাচ্ছে লিওনেল মেসির ঐতিহাসিক আর্মব্যান্ড শাহজালাল বিমানবন্দরে ভোগান্তি ও অপপ্রচারের পাল্টাপাল্টি পরিস্থিতি রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা: হল প্রভোস্ট প্রত্যাহার বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া

গান, নাচ ও আবৃত্তিতে কুড়িগ্রামে রবীন্দ্র জয়ন্তী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২৬০৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে রবীন্দ্র জয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গান, নাচ ও আবৃত্তিতে কুড়িগ্রামে রবীন্দ্র জয়ন্তী উদ্‌যাপন

‘হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ রবীন্দ্রসংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর ‘আলোকের এই ঝরনা ধারায়’ ও ‘তোমার খোলা হাওয়া’সহ একের পর এক গান, নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে কুড়িগ্রামে উদ্‌যাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী।

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(০৮ মে) বিকেলে শহরের আই লাভ কুড়িগ্রাম চত্বর–এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু হলেও এর আগেই সাংস্কৃতিক কর্মী ও বিনোদনপ্রেমী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

পড়ুন>> তিতুমীর কলেজে রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাহিদ, সম্পাদক কাব্য

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি–এর শিল্পীরা। রবীন্দ্রসংগীতের পাশাপাশি নৃত্য ও আবৃত্তিও পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ-খুদা। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও রবীন্দ্র প্রেমী মানুষ।

হাসিবুর রহমান হাসিব বলেন, ‘বাংলাভাষার মানুষ যত দিন থাকবে, তত দিন বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন। যেখানেই প্রেম, বিরহ, সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা হবে, সেখানেই রবীন্দ্রনাথ বেঁচে উঠবেন।’

পড়ুন>>চার প্রেসক্লাব এক হয়ে ঐক্যের নতুন ইতিহাস বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, শিল্প ও সাহিত্যচর্চা বাড়লে সমাজে অপশক্তির উত্থান কমবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএম কুদরত এ-খুদা বলেন, ‘রবীন্দ্রনাথ চর্চা করলে তরুণ ছেলে-মেয়েদের বিপথে যাওয়ার পথ বন্ধ হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার রফিকুল ইসলাম।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গান, নাচ ও আবৃত্তিতে কুড়িগ্রামে রবীন্দ্র জয়ন্তী উদ্‌যাপন

আপডেট সময় : ০৮:১৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬