কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম হয়েছে নাগেশ্বরীর ফেরদৌস।
এবারে অনুষ্ঠিত সমন্বিত কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় বাংলাদেশে প্রথম হয়েছে ফেরদৌস আহমেদ।
সে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ীর নামদানী গ্রামের মৃত আলী আজগর ও ফিরোজা বেগমের পুত্র। তিন বোনের ছোট ভাই ফেরদৌস । বোনদের সহযোগীতা ও উৎসাহে পড়াশুনা করে আসছে। সে বেরুবাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদলায়, বেরুবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী সরকারী কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরীক্ষায় জাতীয় মেধায় বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় তাকে নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা.আনোয়ার হোসেন, বেরুবাড়ী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলী ও বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আবু বক্কর সিদ্দিকসহ অনেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে।
সকলের কাছে পড়াশুনায় অর্থনৈতিক সহযোগীতা ও দোয়া কামনা করেন ফেরদৌস আহমেদ।
Leave a Reply