ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান

কুড়িগ্রামে খুন ও লাশ গুমের অভিযোগে মামলার গুম হওয়া ব্যক্তি ১৭ মাস পর জীবিত উদ্ধার

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ১০:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ২৬০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে খুন ও লাশ গুমের অভিযোগে মামলার গুম হওয়া ব্যক্তি ১৭ মাস পর জীবিত উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুন ও লাশ গুমের অভিযোগে ভাইয়ের দায়ের করা মামলার ১৭ মাস পর বোনকে আত্মগোপন অবস্থান থেকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ । রবিবার (২ অক্টোবর ) কুড়িগ্রাম ধরলা ব্রিজ এলাকা থেকে এসআই মাজেদুল ইসলাম এর নেতৃত্বে নিখোঁজ মারিজা বেগম (৪০)কে আটক করা হয়।
পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভা এলাকার সওদাগর পাড়া গ্রামের মোঃ মেছের আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে বাদী মেছের আলী সন্দেহ পোষণ করে তার বোনকে মেরে ফেলে লাশ গুম করা হয়েছে। এই মর্মে বোন মারিজা বেগমের স্বামী আলমগীরসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। খুন ও লাশ গুমের অভিযোগের মামলা তদন্ত শুরু করে সদর থানা পুলিশ। দীর্ঘদিন ১৭ মাসের তদন্তে পর গত রবিবার ধরলা ব্রিজ এলাকা থেকে কথিত গুম হয়ে যাওয়া মাজিরা বেগমকে আটক করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, আটক ভিকটিম এতদিন আত্মগোপনে ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, আটক ভিকটিমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকে নিজ জিম্মায় যাওয়ার অনুমতি প্রদান করে ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “কুড়িগ্রামে খুন ও লাশ গুমের অভিযোগে মামলার গুম হওয়া ব্যক্তি ১৭ মাস পর জীবিত উদ্ধার”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে খুন ও লাশ গুমের অভিযোগে মামলার গুম হওয়া ব্যক্তি ১৭ মাস পর জীবিত উদ্ধার

আপডেট সময় : ১০:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২