কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

নাগেশ্বরী উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক নুর জামাল হোসেন (২০) নামের এক যুবককে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার নুর জামালকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে। ধর্ষক নুর জামাল হোসেন নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বাহুবল মন্ডলেরভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও অভিযুক্ত নুর জামাল একই সঙ্গে কাজ করতেন।  বাবার কাজের প্রসঙ্গে শনিবার প্রতিবেশী নুর জামালকে ডাকতে গেলে ওই শিশুটি ধর্ষণের শিকার হয়।পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নুর জামালকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করে।ওইদিন সন্ধ্যায় শিশুটির বাবা নুর জামালকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  নবীউল হাসান মামলার সত্যতা নিশ্চিত করে জানান,, গ্রেফতার নুর জামালকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!