ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

কাউনিয়ায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর মারপিটে স্ত্রী হাসপাতালে

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ১২:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে

কাউনিয়ায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর মারপিটে স্ত্রী হাসপাতালে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর মারপিটে স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কাউনিয়ায় বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেওয়ায় স্বামীর মারপিটে স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ব্যাথা যন্ত্রনায় কাতরাচ্ছে।

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের মোন্নাফ আলীর কন্যা লাভলী বেগমের সাথে প্রায় ৬ বছর আগে একই উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজদর্পা গ্রামের এন্তাজ আলীর পুত্র আব্দুল মালেকের সাথে বিয়ে হয়।

বিয়ের সময় যৌতুক হিসেবে ২ ভরি স্বর্ণের হার ৮ আনা ওজনের হাতের বালা নগদ অর্থ সহ একটি গাভী প্রদান করেন লাভলীর পিতা। বিয়ের পর বেশ কিছুদিন সংসার জীবন সুখের হলেও কিছু দিন ধরে ২ লাখ টাকা পুনরায় যৌতুক দাবী করে পিতার নিকট থেকে টাকা আনতে চাপ দিতে থাকে তার স্বামী আব্দুল মালেক ।

ঘটনার দিন সোমবার রাতে আবারও টাকা আনার জন্য চাপ দিলে পিতার সামথ্য না থাকায় স্ত্রী টাকা আনতে পারবে না বলে জানায় তার স্বামী কে এতে স্বামী আব্দুল মালেক ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজনের সহযোগিতায় স্ত্রী কে লাঠি দ্বারা মারপিট করে আহত করে।

প্রতিবেশি লোকজনের কাছে খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে আহত অবস্থায় কন্যাকে উদ্ধার করে পিতা মোন্নাফ আলী। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ওই রাতেই ভর্তি করা হয়েছে তাকে।

লাভলী বেগম এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। এব্যাপারে কাউনিয়া থানায় শনিবার দুপরে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এস আই ওসমান গনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় যৌতুকের টাকা না পেয়ে স্বামীর মারপিটে স্ত্রী হাসপাতালে

আপডেট সময় : ১২:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩