কাউনিয়ায় উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা
- আপডেট সময় : ০৭:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা
জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে সোমবার দুপুরে কাউনিয়া বীরমুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটরিয়ামে উপজেলা পর্যায়ে জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানো প্রকল্পের সাফল্যকথা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার কাউনিয়া।
কর্মশালায় সভাপতিত্ব করেন এ এস এম আরিফ মাহফুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়লা জেসমিন সাঈদ উপজেলা শিক্ষা অফিসার, উপস্থিত ছিলেন ডা: মো: মাহদী হাসান মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী, এস এমসি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ও ইএসডিও’র প্রতিনিধিবৃন্দ।
সভার শুরুতেই সভাপতি মহোদয় জানো প্রকল্পের মাঠ পর্যায়ে চলমান কর্মসূচী ও প্রকল্প শেষে কাউনিয়া উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের কাজগুলো যেন চলমান থাকে এর করনীয় বিষয়গুলোর প্রতি সকলের অংশগ্রহন কামনা করেন।
এরপর কাউনিয়া উপজেলায় জানো প্রকল্পের বিদ্যালয় ভিত্তিক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম এবং এই কার্যক্রমের প্রভাব সমূহ সম্পর্কে উপস্থাপন করেন মো: খোকন মিয়া, সহকারী প্রকল্প ব্যবস্থাপক জানো প্রকল্প, ইএসডিও, রংপুর ।
এছাড়াও কাউনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষকবৃন্দ, এসএমসি প্রতিনিধিবৃন্দ, স্কুল থেকে আগত শিক্ষার্থী তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন ও প্রকল্প শেষে করনীয় দিক গুলো নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো: মহিদুল হক, জানো প্রকল্পের বিদ্যালয় ভিত্তিক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম গুলোক নিয়ে ভূয়শী প্রশংসা করেন।
তিনি বলেন আমি কাউনিয়া উপজেলায় যত গুলো প্রকল্প কাজ করেছে তার মধ্যে জানো প্রকল্পের কাজ খুবই সফলভাবে কার্যক্রম বাস্তবায়ন হয়েছে আমি ব্যক্তিগতভাবে জানো প্রকল্পের কাজ মাঠ পর্যায়ে ফলোআপ দিয়েছি এবং কাজ দেখে আমার খুবই ভাল লেগেছে ।
আমি মনে করি জানো প্রকল্প সাফল্যর সাথে তাদের কার্যক্রম বাস্তবায়ন করেছে সেই সাথে সকল শিক্ষকগনকে জানো প্রকল্পের কার্যক্রমগুলোকে চলমান রাখার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করেন।
জানো প্রকল্পটি কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর একটি কনসর্টিয়াম প্রকল্প। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সহ-অর্থায়নে রয়েছে অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কোঅপারেশন।
প্রকল্পটি রংপুর ও নীলফামারী জেলার গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে কাজ করেছে যা সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা-২০১৬-২৫ অর্জনেও সহায়ক ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জানো প্রকল্পের সহকারী ব্যবস্থাপক মো: খোকন মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী ফাকের সরকার চাঁদ, আতাউর রহমান, কাইয়ুম সরকার,জানো প্রকল্পের ফিল্ড অফিসার হরিদাস বর্ম্মণ,এবি সিদ্দিক, এসভিএস ডলি আক্তার প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























