ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা পঞ্চগড় ডিসি কার্যালয়ে নিষ্ক্রিয় আইইডি, মিলল আ.লীগের স্মারকলিপি অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতেই হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন চট্টগ্রামে চাঁদাবাজদের অত্যাচারে চরম আতঙ্কে ব্যবসায়ীরা অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায় উদ্ধার কর্ণফুলীতে

কপিলমুনিতে বেড়াতে এসে ইজিবাইকে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৪০৮ বার পড়া হয়েছে

কপিলমুনিতে বেড়াতে এসে ইজিবাইকে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার পাইকগাছার কপিলমুনিতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর করুন মৃত্যু হয়েছে।

পাইকগাছার কপিলমুনিতে মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শামীম ইসলাম(০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনির ভৈরবঘাটায় ঘটনাটি ঘটেছে। শিশু শামীম পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মোঃ ইসলামের পুত্র।

ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক প্রতাপকাটির কুদ্দুসকে পালিয়ে যেতে সহায়তা করে। নিহত শিশু শামীমের নানা সোহরাব গাজী জানান, শিশু সামিম তার মামার বিয়েতে তাদের বাড়িতে বেড়াতে আসে।

আজ সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাই তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়লে ইজিবাইকের চাকা শিশু সামিমের মাথার উপর দিয়ে চলে যায়।
তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সামিমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান, খবর পেয়ে তিনিসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সর্বশেষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কপিলমুনিতে বেড়াতে এসে ইজিবাইকে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩