উখিয়া রবালুখালীতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
- আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ১৯৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রবালুখালীতে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র্যাব।
র্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল ০৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী পানবাজার মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ্ এর সামনে পাকা রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে।
এ অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মহিলার দেহ তল্লাশী করে তার নিকট হতে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জনৈকার নাম মরিজান (২৪) (এফডিএমএন), পিতা-মৃত কবির আহমেদ, মাতা-মৃত কুলসুমা খাতুন, সাং-বালুখালী, ক্যাম্প নং-১০, ব্লক জি-২৬, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জনৈকা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ওই মহিলা ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছে র্যাব-১৫ আভিযানিক দল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “উখিয়া রবালুখালীতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক”