ঈদের রাতে শিশু ও কিশোরী ধর্ষণের শিকার: নির্যাতিতরা ঢামেক হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
ঈদের রাতে শিশু ও কিশোরী ধর্ষণের শিকার: নির্যাতিতরা ঢামেক হাসপাতালে ভর্তি
ঈদের রাতে শিশু ও কিশোরী ধর্ষণের শিকার; নির্যাতিতরা ঢামেক হাসপাতালে ভর্তি।
ঈদের রাতে ঢাকার দারুস সালামে ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে এক শিশু ও এক কিশোরী। সোমবার (১ এপ্রিল) রাত ১২টার পর তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
আড়াইহাজারের বালিয়াপাড়ায় ৯ বছরের ওই শিশুকে তার আপন চাচা ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
অপরদিকে, দারুস সালামে ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী ওই কিশোরী। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে দারুস সালামের একটি গার্মেন্টসকর্মী। সোমবার রাতে অভিযুক্ত হাসান তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে বিয়ের প্রলোভনে গাবতলীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনি।’
পড়ুন>> রাণীশংকৈলে ১৭ কৃষককের ২৫ বিঘা গমের ক্ষেত আগুনে পুড়ে ছাই
মো. ফারুক বলেন, ‘সোমবার রাত ১২টার পর ওই দুই জনকে ধর্ষণের অভিযোগে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। দুটি ঘটনাই সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।’
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























