ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের
- আপডেট সময় : ১০:২৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ইরানে অবৈধ পণ্য ও অস্ত্র প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণে নতুন এক সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কার্যক্রম পরিচালনার জন্য ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে ইরানের ওপর আগে থেকে বিদ্যমান নৌ-অবরোধ ব্যবস্থাকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানে যাতায়াতের সব পথ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে গঠিত এই বাহিনী এখন পুরোদমে সক্রিয় রয়েছে। তার দাবি, ইতিহাসের সবচেয়ে বড় নৌ-অবরোধের পাশাপাশি স্থলপথে এই নতুন অভিযানের ফলে দেশটিতে পণ্য আসা-যাওয়া করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে। এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়।
সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ভাষ্যমতে, এই নতুন বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অস্ত্র কারখানা পুনর্গঠন ও সামরিক সরঞ্জাম মজুত করার ক্ষমতা অনেকাংশে কমিয়ে আনবে। ফ্লোরিডাভিত্তিক এই বিশেষ ইউনিটে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা কাজ করছেন। তারা বিভিন্ন সরকারি সংস্থার সাথে সমন্বয় করে মূলত ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের অবৈধ প্রবাহ ঠেকানোর কাজে নিয়োজিত থাকবে। সেন্টকমের দাবি, মার্কিন নৌ-অবরোধের কারণে এরই মধ্যে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রফতানি বাধাগ্রস্ত হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এই নতুন সামরিক উদ্যোগকে পুরোপুরি ব্যর্থ হিসেবে অভিহিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন বিভিন্ন নামে ও কৌশলে অর্থনৈতিক অবরোধ আরোপের যে চেষ্টা করছে, তা কোনোভাবেই সফল হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তিনি দাবি করেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের অর্থনীতি ধ্বংস করা কিংবা দেশটিকে ভেঙে ফেলার কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারবে না। সেই সঙ্গে তিনি মন্তব্য করেন যে, প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের বাণিজ্যিক পথ বা যোগাযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























