ইউরোভিশন এশিয়ার প্রথম আসরে জয়ী ফিলিপাইনের কারমেল
- আপডেট সময় : ১২:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ইউরোভিশন সং কনটেস্টের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এশীয় সংস্করণের শিরোপা জিতে নিয়েছেন ফিলিপাইনের সংগীতশিল্পী কারমেল। শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনি ‘সোবর-সোবর’ গানটি পরিবেশন করেন। এশিয়ার ১১টি দেশের শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় জাতীয় জুরি প্যানেল এবং দর্শকদের সম্মিলিত ভোটে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়। বিশেষ করে মোট ফলাফলের ৫০ শতাংশ নির্ধারণে দর্শকদের ভোটের প্রতিফলন ছিল।
কারমেল এর আগেও বিভিন্ন রিয়েলিটি শো ও সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিচিতি পেয়েছেন। তিনি ‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ এবং ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এছাড়াও তিনি ‘পিনয় বিগ ব্রাদার’ রিয়েলিটি শোতে অংশ নেন। এবারের এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ব্যান্ড ‘ব্যাটমোসফিয়ার’, যারা ‘তুমি এলে’ শিরোনামের গানটি পরিবেশন করে।
উল্লেখ্য, দীর্ঘ ৭০ বছরের ঐতিহ্যবাহী ইউরোভিশন সং কনটেস্টের ইতিহাসে এশীয় সংস্করণ সংযোজন একটি মাইলফলক। আয়োজকদের প্রত্যাশা, এই মঞ্চ এশিয়ার বিভিন্ন দেশের ভাষা, সংগীত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ সৃষ্টি করবে। ইউরোভিশনের ৭০ বছরের ইতিহাসে এশীয় সংস্করণের আয়োজন নতুন অধ্যায় যুক্ত করেছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























