আয় কৈইন্যা তুই
যামো হামরা যমুনার ঘাটৎ,
নাল বরন শাড়ি পিন্দিস
হলদিয়া গামছা ঘাড়ৎ নিস,
যমুনার জলৎ ভাসিমো দোনোজনে।
সখি তুই মোর হিদ্দের পরান
নীলুয়া দ্যাওয়াৎ সৌগ সময়
ভাসে তোর মুখ,
ধুলা মাটির ঘাটাৎ
চান্দাং তোর গার বাসনা,
তুই আসবু বোলে আনছুং
নাল গোলাপ, গ্যান্দা।
মোর বুক চিরি বারে বারে কং
মুই তোক ভালবাসং,
ডুবং ডুবং ব্যালাটার ভিত্তি চায়া
তোর কথা ভাবং।
সখি তুই আয়,
তুই মোর হিদ্দের জান।
মুই তোক হিদ্দ দিয়া ভালবাসিম,
তোর গোলাপি মাখা মুখ
চিরকাল যতনৎ থুইম,
আভা আভা দেহা তোর
যতন করি আওতাইম,
সখিরে তুই মোর পরান।
Leave a Reply