ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আমন মৌসুমে প্রণোদনার ছোঁয়া: নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

কুড়িগ্রাম থেকে আব্দুস সালাম
  • আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

আমন মৌসুমে প্রণোদনার ছোঁয়া: নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমন মৌসুমে প্রণোদনার ছোঁয়া: নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

আমন মৌসুমে প্রণোদনার ছোঁয়া: নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চলতি আমন মৌসুমে কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১,৭০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নতজাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমে কৃষকদের মাঝে ব্যপক উৎসাহ দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহরিয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরী’র সভাপতি রফিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পড়ুন>> কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এর ফলে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসছে, এবং কৃষকরা আগ্রহ নিয়ে চাষাবাদে অংশ নিচ্ছেন।

কৃষকরা জানান, বিনামূল্যে প্রাপ্ত এই বীজ ও সার তাদের চাষাবাদের খরচ অনেকটাই কমিয়ে দেবে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রান্তিক কৃষকদের এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। এতে ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমন মৌসুমে প্রণোদনার ছোঁয়া: নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

আপডেট সময় : ০৪:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫