আন্তর্জাতিক ডেস্কে নিয়োগ, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
- আপডেট সময় : ১০:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বিষয়ক সংবাদের জন্য সংবাদকর্মী খুঁজছে দৈনিক মানবজমিন পত্রিকা। আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, যুদ্ধ, ভূরাজনীতি এবং বৈশ্বিক নানা ইস্যু সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন প্রার্থীদের এই পদের জন্য বিবেচনা করা হবে। আগ্রহীদের বাংলা ভাষায় শুদ্ধ ও সাবলীলভাবে লেখার পাশাপাশি ইংরেজি সংবাদ, প্রতিবেদন ও বিশ্লেষণ পড়ে দ্রুত বাংলা কনটেন্ট তৈরির সক্ষমতা থাকতে হবে। এছাড়া সংবাদ সম্পাদনা, শিরোনাম লেখা, কপি রিরাইট ও তথ্য যাচাইয়ে পারদর্শী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো জাতীয় দৈনিকে কাজ করার ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ১৫ই এপ্রিলের মধ্যে সিভি পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
ই-মেইল: career.mzamin@gmail.com
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























