আজ ৩ জুন ২০২৫:আজ কোথায় কার কী কর্মসুচী?
- আপডেট সময় : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
আজ ৩ জুন ২০২৫: আজ কোথায় কার কী কর্মসুচী?
ঢাকা ও ঢাকার বাইরে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। মঙ্গলবার (৩ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
আইন উপদেষ্টার কর্মসূচি:
বিকেল ৩টায় রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটের সেমিনার হলে ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স-২০২৫’-এর প্রাথমিক খসড়ার ওপর মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বিএনপির কর্মসূচি:
দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন’-এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (বাংলাদেশ) মামলার আবেদন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া বেলা ১১টায় ডিআরইউ মিলনায়তনে গণ-অধিকার পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।
বেলা ১১টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের বৈঠক। অন্য দুই সদস্য হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বেলা ১১টায় শ্যামলী পার্ক মাঠে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ ছাড়া দুপুর ১২টায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ প্রজন্ম ’৭১-এর উদ্যোগে ‘গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
জামায়াতের কর্মসূচি:
বেলা সাড়ে ১১টায় বনানীতে হোটেল ‘শেরাটন ঢাকা’য় সংবাদ সম্মেলন।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি:
বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



















