আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩২ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩২

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ

 

 

 

আজ চৈত্রসংক্রান্তি বিদায় বঙ্গাব্দ ১৪৩২

 

 

চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষদিন। বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়। আগামিকাল পয়লা বৈশাখ, নতুন বাংলা বর্ষ ১৪৩৩।

 

 

আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতিবছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন। মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পয়লা বৈশাখ উদযাপনের এত আয়োজন। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব।

পড়ুন>>শুধু বাঙ্গালীয়ানা নয়; পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের উৎসব পহেলা বৈশাখ

 

চৈত্র সংক্রান্তির মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানিয়ে সোমবার , মঙ্গলবার  ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সফলতা ও সমৃদ্ধির প্রত্যাশায় দেখা দেবে নতুন ভোর।

 

 

 

পুরোনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে কাল বাঙালি মিলিত হবে পয়লা বৈশাখের সার্বজনীন উৎসবে জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনার সব কিছুকে বিদায় জানানোর পাশাপাশি সব অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার থাকবে গোটা জাতির।

 

 

পঞ্জিকার তারিখ অনুযায়ী আজ রবিবার ৩০ চৈত্র বঙ্গাব্দ ১৪৩২ এর শেষ দিন। এ দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সব না পাওয়া, গ্লানি ও হতাশার করুণ অধ্যায়ের সমাপ্তি ঘটবে। না পাওয়া ও হতাশাকে ভুলে নতুন বছরে নতুন সফলতার প্রত্যাশায় আজ চৈত্র সংক্রান্তির মাধ্যমে বঙ্গাব্দ ১৪৩৩কে বিদায় জানাবে সারা দেশ।

 

পড়ুন>> ১৪ই এপ্রিল নববর্ষ বিভিন্ন দেশে যেভাবে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়

 

আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ হিসেবে স্থান করে নিয়ে চৈত্র সংক্রান্তি বর্তমানে প্রতিটি খাঁটি বাঙালির প্রাণের উৎসবও।

 

 

 

নতুন বছরকে বরণের অংশ হিসেবে চৈত্র সংক্রান্তিতে সারা দেশের মানুষ মেতে উঠবেন নতুন উদ্দীপনায়। খই, মুড়ি, জিলাপিসহ নানা ধরনের মিষ্টান্ন দিয়ে অতিথি আপ্যায়নে ব্যস্ত হবেন স্বরূপে বাঙালি। তবে সব উদ্দীপনাকে ছাপিয়ে যাবে সাংস্কৃতিক অঙ্গনের আনন্দ আর উল্লাস।

পড়ুন>> ১৪ই এপ্রিল নববর্ষ বিভিন্ন দেশে যেভাবে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়

 

 

বরাবরের মতো এবারও নানা আয়োজনে চৈত্র সংক্রান্তি উদযাপন করবে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশান, চারুকলা অনুষদ, উদীচী শিল্পী গোষ্ঠী ও ছায়ানটে থাকছে চৈত্র সংক্রান্তি বা বাংলা পুরোনো বর্ষকে বিদায় জানানোর নানা আয়োজন।

 

 

নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন টিভি চ‍্যানেলে দেখানো হবে চৈত্র সংক্রান্তি উৎসব। নাচ, গান, আবৃত্তি, নাটকসহ নানা সাংস্কৃতিক আয়োজনে সাজানো থাকছে চৈত্র সংক্রন্তির এবারের আয়োজন।

 

শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা উদ্যানসহ গোটা রাজধানীতেই দেখা যাবে চৈত্র সংক্রান্তির উল্লাস। রাজধানীজুড়ে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি রূপসী বাংলার প্রকৃতিতে দেখা দেবে নানা ধরনের লোকজ মেলা ও পার্বণ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!