ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্যাতন: চাঁদাবাজ লালখানে গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১২১৬১ বার পড়া হয়েছে

হুমকি ও মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি আহমেদ কবির।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্যাতন: চাঁদাবাজ লালখানে গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে হুমকি ও মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক হামলার সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে।

এর আগে গত বুধবার রাতে খুলশী থানা এলাকার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তি মোহাম্মদ সিরাজ। তিনি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

পড়ুন>>সড়কের গাইডওয়ালে কংক্রিটের পরিবর্তে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন–চার মাস আগে অভিযুক্ত আহমেদ কবিরের সঙ্গে বাদী মোহাম্মদ সিরাজের পরিচয় হয়। এরপর থেকেই আহমেদ কবির নিয়মিতভাবে তার কাছে টাকা দাবি করে আসছিলেন।

বুধবার রাতে আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি মোহাম্মদ সিরাজের বাসার নিচে তাকে আটকে চাঁদা দাবি করেন। এ সময় আহমেদ কবির বলেন—
“তোর জায়গা–জমির ব্যবসা ভালো চলছে। চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে আমাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।”

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

খুলশী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, “আহমেদ কবির মোহাম্মদ সিরাজের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন। লোকজন নিয়ে তার বাসার নিচে গিয়ে অতর্কিত হামলা চালান এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। চাঁদাবাজির মামলায় তাকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্যাতন: চাঁদাবাজ লালখানে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬