৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা কুড়িগ্রামে জুলাই অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল আগামী ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে কিন্তু কেন? ৫ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আপনার দিনটি আজ বুধবার, ৫ আগস্ট ২০২৬: দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির হতে পারে আজ বুধবার ৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ

৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আজ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

 

৪ অক্টোবর আবহাওয়া: আজ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

 

 

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা জানান, বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কম অনুভূত হতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

পড়ুন>> নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকালবেলায় আপেক্ষিক আর্দ্রতা ৮৫ থেকে ৯৫ শতাংশ এবং বিকেলে ৬৫ থেকে ৮৫ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।

পড়ুন>>শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

এদিকে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই সমুদ্রবন্দরগুলোকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা ও বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর প্রভাব পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!