১৪ জুলাই রবিবার উত্তরাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের নদী সমূহের পানি সমতল সম্পর্কিত আজকের পূর্বাভাস
- আপডেট সময় : ০৯:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে
১৪ জুলাই রবিবার উত্তরাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের নদী সমূহের পানি সমতল সম্পর্কিত আজকের পূর্বাভাস।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ৭২ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সংলগ্ন কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় মহানন্দা ব্যতীত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।
আগামী ২৪ ঘন্টায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই নদী সংলগ্ন সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
উত্তরাঞ্চলের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন:
পাটেশ্বরী (দুধকুমার) +০৯, চিলমারী (ব্রহ্মপুত্র) +১১, ফুলছড়ি (যমুনা) +১০, বাহাদুরাবাদ (যমুনা) +২১, সাঘাটা (যমুনা) +১২, সারিয়াকান্দি (যমুনা) +১৫, জগন্নাথগঞ্জ (যমুনা) +৬৭, সিরাজগঞ্জ (যমুনা) +১৯, বাঘাবাড়ি (আত্রাই) +০৩।
গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): পঞ্চগড় ১৩৯।
গত ২৪ ঘণ্টায় দেশের সংশ্লিষ্ট উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): দার্জিলিং (পশ্চিম বঙ্গ) ২৫।
সুত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র; বাপাউবো, পানি ভবন, ঢাকা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























