ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় মহানন্দা ব্যতীত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।
উত্তরাঞ্চলের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশন:
পাটেশ্বরী (দুধকুমার) +০৯, চিলমারী (ব্রহ্মপুত্র) +১১, ফুলছড়ি (যমুনা) +১০, বাহাদুরাবাদ (যমুনা) +২১, সাঘাটা (যমুনা) +১২, সারিয়াকান্দি (যমুনা) +১৫, জগন্নাথগঞ্জ (যমুনা) +৬৭, সিরাজগঞ্জ (যমুনা) +১৯, বাঘাবাড়ি (আত্রাই) +০৩।
গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): পঞ্চগড় ১৩৯।
গত ২৪ ঘণ্টায় দেশের সংশ্লিষ্ট উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): দার্জিলিং (পশ্চিম বঙ্গ) ২৫।
সুত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র; বাপাউবো, পানি ভবন, ঢাকা।
Leave a Reply