ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কারখানা ছুটি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ড এখন মার্তিনেজের ১০ লাখ টাকা বকেয়া: পাঁচলাইশে ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুয়েটে ১৫ শিক্ষক নিয়োগ: আট বিভাগে আবেদনের সুযোগ কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের এনএসএ নেটওয়ার্কে প্রযুক্তিগত গোলযোগ গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে রহস্যময় লাল বক্স, আতঙ্ক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক গোপালগঞ্জে হামলাকারীদের ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ লাখ টাকা বকেয়া: পাঁচলাইশে ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বকেয়া বিল আদায়ের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ওয়াসা। মঙ্গলবার (১৭ নভেম্বর) গোলপাহাড় এলাকায় পরিচালিত এই অভিযানে ১০ লাখ টাকা বকেয়া থাকায় দুই গ্রাহকের পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে। এই দুটি সংযোগের বিপরীতে বকেয়া বিলের পরিমাণ ১০ লাখ টাকা।

একই অভিযানে অবৈধ সংযোগ ও অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও গোলপাহাড় এলাকায় চারটি গভীর নলকূপকে লাইসেন্সের আওতায় আনা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে জানান, বকেয়া রাজস্ব আদায়ে ওয়াসা বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে। সরকারি পাওনা আদায়ে ওয়াসা বদ্ধপরিকর বলে জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ লাখ টাকা বকেয়া: পাঁচলাইশে ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬