স্পিকার হাফিজ উদ্দিন: আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার
- আপডেট সময় : ০৪:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) জানিয়েছেন, নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এ কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আমার রাজনীতিক অভিজ্ঞতা থেকে মনে হয় আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই।
নির্বাচনী ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে স্পিকার বলেন, গত ১৭ বছর ধরে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এখন সাধারণ ও জনপ্রিয় ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে নতুন পদ্ধতি নির্ধারণ করতে হবে। বিত্তবান না হলেও জনপ্রিয় ও গ্রহণযোগ্য মানুষের অংশগ্রহণ গণতন্ত্রের জন্য জরুরি বলে তিনি মনে করেন। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার ওপরও গুরুত্বারোপ করেন। তখন সমাজের সত, ভালো ও নিরোপ্রেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ গ্রহন করা সম্ভব ছিলো না।
গ্যাস প্রসঙ্গে হাফিজ উদ্দিন জানান, ভোলার মাটিতে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। এখানকার মজুত দেশের বর্তমান রিজার্ভের সমান বলে প্রতীয়মান হচ্ছে এবং আরও গ্যাসের ভাণ্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস পাওয়া ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ও তাদের ন্যায্য অধিকার। ভোলার সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং স্থানীয়ভাবে গ্যাস ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে তিনি জ্বালানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমান প্রকৃতিক গ্যাস আছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























