সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন
- আপডেট সময় : ১০:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২১১ বার পড়া হয়েছে
সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন। এই কমিটি ১৪১ সদস্য নিয়ে গঠন হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলার আয়োজনে শহরের ক্রীড়া সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতি সুনামগঞ্জ জেলার সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব দাস মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি অতুল রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সদর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি বাদল চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক দবির উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা চলতি দায়িত্ব প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাস।
এছাড়াও বক্তব্য রাখেন, দিরাই উপজেলার অনুরুদ্র দাস, ছাতকের পংকজ দত্ত, তাহিরপুরের টিটু রঞ্জন তালুকদার, গোলাম কিবরিয়া, শান্তিগঞ্জের রানা আচার্য্য, রিন্ট দাস, জামালগঞ্জের মিয়াদ হোসেন, আলা উদ্দিন, সুভাষ পাল প্রমুখ।
সভায় আগামী তিনবছরের জন্য ফখরুল ইসলামকে সভাপতি ও প্রভাকর দাস মুকুলকে সাধারণ সম্পাদক ও এরশাদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে জামালগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ১৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করেন শিক্ষক নেতারা।
শিক্ষক নেতারা বলেন, শিক্ষক সংগঠনগুলো হলো শিক্ষকদের বিভিন্ন বিষয়ে সরকারের নিকট দাবী দাওয়া তুলে ধরা এবং সরকারের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে দাবী আদায় করা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























