ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

শৈলকুপায় পারিবারিক কলহে মা ছেলের বিষ পানে ছেলের মৃত্যু

ঝিনাইদহ থেকে মোঃ আবু জাহিদ
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

শৈলকুপায় পারিবারিক কলহে মা ছেলের বিষ পানে ছেলের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহে মা ছেলের বিষ পানে আত্মহত্যার চেষ্টা। মা হাসপাতালে মরণাপন্ন। ছেলের মৃত্যু হয়েছে।

বিষ পানে তিন বছরের ছেলের শিশুর মৃত্যু হয়েছে, এছাড়া মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ৩০ মে সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

ঘটনা সুত্রে জানা যায়, শেখ পাড়া গ্রামের ঝন্টু বিশ্বাস এর ছেলে সজিবের (২৪) সাথে পাশের গ্রাম শান্তিডাঙ্গা গ্রামের রইস উদ্দিনের মেয়ে মিমের (২১) পারিবারিক ভাবে বিয়ে হয়। প্রথম অবস্থায় সবকিছু ঠিকঠাক চললেও বিয়ের কিছু দিন না যেতেই শুরু হয় পারিবারিক কলহ।

সজিব ও মিমের সংসারে বিয়ের দেড় বছরের মাথায় একটা পুত্র সন্তান জন্ম নেয় তবুও তাদের সংসারে অশান্তি লেগেই থাকে।

তারই জের ধরে পারিবারিক অশান্তি সহ্য না করতে না পেরে সজিবের স্ত্রী মিম নিজে বিষ খাই এবং তিন বছরের ছেলে মাহাদির মুখেও বিষ দেয় এবং ছেলে সহ নিজে আত্মহত্যা করার উদ্দেশ্য ঘরের ডাবের সাথে গলাই ওড়না পেচিয়ে ঝুলে পড়ে।

এমতবস্থায় স্থানীয় প্রতিবেশীরা ঘটনা বুঝতে পেরে ঘরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মা ও ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করে এবং মা মিম হাসপাতালে ভর্তি হন।

তবে এ বিষয়ে স্বামী সজীব এবং স্ত্রী মিমের স্বজনদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।

এ ঘটনায় সজিবের প্রতিবেশী ও বিয়াই আনিস বলেন, বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো ।

এ নিয়ে একাধিকবার পারিবারিক ভাবে বসাবসি করেও মিমাংসা হয়নি। সজিবের স্ত্রী মাঝে মধ্যেই বাচ্চা ছেলে সহ নিজে আত্মহত্যা করবে বলে হুমকি দিত।

ঘটনা শুনে সাথে সাথেই সজিবের বাড়িতে গিয়ে গ্রিল ভেঙে তাদের দুজন কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে মিমের খালাতো ভাই মনিরুল ইসলাম বলেন, আমার বোনকে তারা মাঝেমধ্যেই মেরে ফেলার হুমকি দিত, আজ তারা জোর করে আমার বোন ও ভাগ্নিকে বিষ পান করিয়ে ঘরের ডাপে ঝুলিয়ে রাখে এটা একটা পরিকল্পিত হত্যাকান্ড আমি এর বিচার চাই।

এর আগেও হত্যার চেষ্টা করেছে, মিম এর স্বামী সজিবের বড় ভাই, এবং বড় ভাই এর বউ।

সজিবের স্ত্রী মিম বলেন, আমার শাশুড়ী সহ আমার স্বামীর বাড়ির সবাই সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করত, আমাকে প্রাণে মেরে ফেলা হুমকি দিতো।

আজকে আমার ছেলে টেলিভিশনের রিমোট ভেঙ্গে ফেলাই আমাকে এবং আমার ছেলেকে জোর করে মুখে বিষ ঢেলে দেয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রুমন জানান, বাচ্চাটি মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তীতে ময়নাতদন্তর জন্য মৃত বাচ্চাটিকে মর্গে পাঠানো হয় এবং ল্যাব রিপোর্টের পরেই আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ।

শৈলকুপা থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটা একটা চাঞ্চল্যকর ঘটনা এ বিষয়ে আমরা তদন্ত চালাচ্ছি । মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শৈলকুপায় পারিবারিক কলহে মা ছেলের বিষ পানে ছেলের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩