ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুতি সংকট নিয়ে ইরানের আলোচনা নীলফামারী হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনায় আটক অ্যাম্বুলেন্স চালক ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবসহ ১১ জনের বিচারিক কার্যক্রম শুরু ব্র্যাকে সিনিয়র স্পেশালিস্ট পদে নিয়োগ সৌদির ৫ বিমানবন্দরে হুথিদের ৭ হামলা: নিহত ১৬ সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, লঘুচাপের সম্ভাবনা নাটোরে জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার, যা জানাল পুলিশ সৌদিতে হুতিদের হামলায় চার বাংলাদেশি নিহত, ঝুঁকিতে শ্রমবাজার জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৭৬১৪ বার পড়া হয়েছে

শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, একদলীয় সরকার নীতি-আদর্শহীন ও চরিত্র ধ্বংসকারী শিক্ষা কারিকুলাম জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে দেশের ছাত্র-ছাত্রীদের চরিত্র ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান এই শিক্ষা কারিকুলাম প্রত্যাখ্যান করেছে।

নৈতিকতা বিবর্জিত ও চরিত্র বিধ্বংসী শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে দেশের শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিবৃতি দিয়ে নৈতিকতা বিবর্জিত কারিকুলাম সংশোধনের আহ্বান জানিয়েছে।

সরকার তার তোয়াক্কা না করে জাতির ঘাড়ে একটি অনৈতিক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। এরই প্রেক্ষাপটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব একজন সত্যিকারের আদর্শবান শিক্ষকের মতোই ভূমিকা পালন করেছেন। আসিফ তার বিবেকের তাড়নায় সমকামিতার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। এটা বাংলাদেশের জনগণের হৃদয়ের প্রতিধ্বনি।

পড়ুন>>আসিফ মাহতাব ইস‍্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিবৃতি
তিনি বলেন, আসিফের এই দৃঢ় ভূমিকার কারণে আমি তাকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে মূলত জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলামের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসিফ মাহতাব যে সাহসী ও দৃঢ় অবস্থান নিয়েছেন, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশের শিক্ষক সমাজ, আলেম-ওলামা, ছাত্র-অভিভাবক ও আপামর জনতাকে এগিয়ে আসতে হবে।

পড়ুন>>শরীফার গল্পের বিতর্ক নিয়ে যা বললেন শিক্ষা মন্ত্রী 

এটি আসিফ মাহতাবের ব্যক্তিগত কোনো ইস্যু নয়। এটি একটি জাতীয় ইস্যু। জাতির ভবিষ্যৎ প্রজন্মকে অনৈতিক শিক্ষা দিয়ে তাদের চরিত্র ধ্বংস করে দেওয়া হবে, আর দেশের ইসলামপ্রিয় জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে তা মনে করলে ভুল করা হবে।

তিনি আরও বলেন, সরকারের আত্মঘাতী শিক্ষানীতি রুখে দাঁড়াবার জন্য আমি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসী সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার অন্যায় আদেশ প্রত্যাহার করে অবিলম্বে তাকে পুনর্বহাল করার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।তথ্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪