রাজনৈতিক দলগুলো সংলাপ ও সমঝোতায় বসার আহবান জানিয়ে নওগাঁয় মানববন্ধন করেছে সুজন।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কের পাশে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন পালিত হয়।
সুজনের নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে সাজু বলেন, ‘ সুজন চায় নির্বাচন হবে অংশগ্রহন মূলক ও প্রতিযোগীতা পূর্ন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি সেই নির্বাচনের জন্য অনুকুল নয়।
একদিকে ক্ষমতাসীন দল চায় নিজেদের অধীনে নির্বাচন এবং বিপক্ষ দল চায় কেয়ারটেকার সরকার। ইতোমধ্যে তারা সরকার পতনের আন্দোলন শুরু করেছে।
এমন অবস্থায় দলগুলো যদি নিজ নিজ অবস্থান পরিবর্তন না করে তাহলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরী হবে যা কাম্য নয়।
এই অবস্থায় আমরা একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা রাখি।
সুজনের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল আমরা সকল নওগাঁ জেলার আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, সুজনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিনহাজুল ইসলাম, সদস্য আবু রেজা, আব্দুর রহমান রিজভী প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজনের নওগাঁ জেলা কমিটির সহসাধারণ সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক সজিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদ, ক্রিয়া সম্পাদক তৌফিক তাপস প্রমুখ।
Leave a Reply