রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করলেন মেয়র মামদানি
- আপডেট সময় : ০২:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স পুরোপুরি বন্ধের একটি নতুন ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন মেয়র জোহরান মামদানি। এই পরিকল্পনা অনুযায়ী, ২০৩২ সালের শেষ নাগাদ বর্তমান রাইকার্স আইল্যান্ডে বন্দি রাখার কার্যক্রম পুরোপুরি বন্ধ করে সেখানে থাকা সব বন্দিকে নিউইয়র্কের চারটি বরোতে নির্মিত ছোট ও আধুনিক কারাগারে স্থানান্তর করা হবে। ১৯৩২ সালে চালু হওয়া এই কারাগারটি আধুনিক মানদণ্ডে অকার্যকর হয়ে পড়ায় দীর্ঘদিনের সমালোচনার মুখে অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত এই পরিকল্পনাকে মামদানি প্রশাসন রাইকার্স আইল্যান্ড বন্ধে শহরের প্রথম পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা হিসেবে উল্লেখ করেছে। ২০১৯ সালে তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিওর স্বাক্ষরে কার্যকর হওয়া আইনে রাইকার্স আইল্যান্ডের পরিবর্তে ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স ও ম্যানহাটনে চারটি ছোট ও আধুনিক কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু নির্মাণকাজে বিলম্ব এবং ২০২০ সালের পর থেকে নিউইয়র্কের কারাগারগুলোতে বন্দির সংখ্যা বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে রাইকার্স বন্ধ করা সম্ভব হচ্ছে না। কর্মীদের দায়িত্ব বণ্টন আরও কার্যকর করা, তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি চালু এবং কারাগারে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া উন্নত করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে রাইকার্স আইল্যান্ড কারাগারের বন্দিদের প্রতি আচরণ, অবকাঠামোগত দুরবস্থা, কর্মীসংকট, সহিংসতা এবং বন্দিদের মৃত্যুর ঘটনা নিয়ে সমালোচনা হয়ে আসছে। গত বছর তৎকালীন মেয়র এরিক অ্যাডামসের আমলে একজন ফেডারেল বিচারক রাইকার্স আইল্যান্ডের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করেন। দ্বীপটির ভবিষ্যৎ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
কারাগার স্থানান্তর ও সময়সীমা
মামদানি প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালে ব্রুকলিনের নতুন কারাগার চালুর মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।
এরপর পর্যায়ক্রমে ২০৩১ সালে ব্রঙ্কস ও কুইন্সের কারাগার এবং ২০৩২ সালে ম্যানহাটনের কারাগার চালু করা হবে।
সব মিলিয়ে চারটি নতুন আধুনিক কারাগারে মোট প্রায় ৪ হাজার ৫০০টি শয্যা থাকবে।
তবে নভেম্বরের শুরুর হিসাব অনুযায়ী, রাইকার্স আইল্যান্ডসহ শহরের কারাগারগুলোতে প্রায় ৬ হাজার ৬০০ জন বন্দি ছিলেন।
ফলে নতুন কারাগারগুলোর সীমিত ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখতে বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো জরুরি হয়ে পড়েছে।
২০২৯ সালের মধ্যে এই সংখ্যা ৫ হাজার ৫০০-তে এবং ২০৩২ সাল নাগাদ ৪ হাজার ১০০-তে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি কারাগারের কর্মী ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামোও ঢেলে সাজানো হবে, যাতে অতীতের অব্যবস্থাপনা নতুন কারাগারে স্থানান্তরিত না হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই কর্মকর্তা নিয়োগ পান।
মানসিক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনে বিনিয়োগ
কারাগার বন্ধের পাশাপাশি বন্দি ও অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তায় আগামী অর্থবছরে ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা এবং জটিল চিকিৎসার প্রয়োজন রয়েছে—এমন নিউইয়র্কবাসীর জন্য কয়েক শ বিশেষায়িত পরিচর্যা ও চিকিৎসার শয্যা তৈরি করা হবে। পাশাপাশি অপরাধের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের জন্যও সহায়তা কর্মসূচি থাকবে। এ ছাড়া ৫০ মিলিয়ন ডলার ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ, শিক্ষামূলক কার্যক্রম এবং মাদকাসক্তি নিরাময় সেবা সম্প্রসারণ করা হবে। কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের সমাজে পুনর্বাসন এবং সহায়তামূলক আবাসনের জন্য আরও ৭ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করা হবে। কারাগারের ভেতরে এবং কমিউনিটিভিত্তিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। অপরাধের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের মানসিক স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তা বাড়াতে ১ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিচার ব্যবস্থায় আমূল সংস্কার
এই পরিকল্পনার একটি বড় অংশজুড়ে রয়েছে বিচার-পূর্ব আটক ব্যবস্থার সংস্কার।
মামলার দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
২০২৩ সাল থেকে বন্ধ থাকা অনলাইনে জামিনের অর্থ পরিশোধের ব্যবস্থা ২০২৭ সালে পুনরায় চালু করা হবে, যা জামিন পাওয়া ব্যক্তিদের মুক্তি প্রক্রিয়াকে সহজতর করবে। মেয়র মামদানি বলেন, ‘রাইকার্স আইল্যান্ড বন্ধ করার সময় এসেছে। এটি কেবল একটি স্থাপনা বন্ধের বিষয় নয়, বরং কয়েক দশকের মানবিক কারাব্যবস্থার দাবির প্রতিফলন। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০১৯ সালের বিদ্যমান আইনে সংশোধন প্রয়োজন, কারণ সিটি কাউন্সিলের আগের আইনে ২০২৭ সালের আগস্টের মধ্যে কারাগারটি বন্ধের সময়সীমা নির্ধারিত ছিল। মামদানি প্রশাসন এখন সিটি কাউন্সিল ও ফেডারেল আদালতের সাথে সমন্বয় করে এই নতুন সময়সীমা বাস্তবায়নে কাজ শুরু করেছে। কয়েক দশক ধরে নিউইয়র্কবাসী নিরাপদ ও মানবিক কারাব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ২০১৯ সালের আইনে ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে রাইকার্স আইল্যান্ড বন্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। নতুন সময়সীমা কার্যকর করতে সিটি কাউন্সিলকে আইন সংশোধন করে অনুমোদন দিতে হবে। নাগরিক অধিকারকর্মী, স্থানীয় আইনপ্রণেতা ও বিভিন্ন সংগঠন কারাগারটির পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তিনি বলেন, ২০১৯ সালে সিটি কাউন্সিল নিউইয়র্কবাসীর কাছে যে অঙ্গীকার করেছিল, তা পূরণ করতে সময় বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারাগারটির নিয়ন্ত্রণ নিউইয়র্ক নগর প্রশাসনের সরাসরি কর্তৃত্বের বাইরে নিয়ে একজন স্বাধীন কর্মকর্তার অধীনে দেওয়া হয়। নতুন পরিকল্পনা প্রকাশের পর নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন বলেন, আগের প্রশাসনগুলোর সময় নানা বিলম্বের কারণে রাইকার্স বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও সময় প্রয়োজন বলে স্পষ্ট হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























