মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা
- আপডেট সময় : ০৩:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, অডিওতে যা বললেন পাইলটরা
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলাচলকালে কোপা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান ও ইউপিএসের একটি কার্গো বিমানের মধ্যে সংঘর্ষ ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) রাতের এই ঘটনায় কোপা এয়ারলাইনসের দুজন যাত্রী আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয়। মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, পানামা সিটি থেকে ১৬৬ জন যাত্রী ও ক্রু নিয়ে আসা কোপা এয়ারলাইনসের ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর ট্যাক্সিওয়ে দিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল। একই সময়ে ইউপিএসের একটি কার্গো বিমান কলম্বিয়ার বোগোটার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রোটোকল মানার ক্ষেত্রে ত্রুটি ছিল। সংঘর্ষের আগে কন্ট্রোল টাওয়ার ইউপিএস ক্রুকে পাশ দিয়ে যাওয়া কোপা এয়ারলাইনসের বিমানটিকে পথ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।
পড়ুন>>রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার
প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণ সংস্থার প্রাথমিক তথ্য ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) অডিও রেকর্ড ইঙ্গিত দিচ্ছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রোটেকল মেনে চলার ক্ষেত্রে মারাত্মক কোনো ক্রুটি হয়েছিল।
এটিসি অডিও রেকর্ডে ধরা পড়ে, কন্ট্রোল টাওয়ার কার্গো বিমানের পাইলটের কাছে জানতে চাওয়ার ঠিক আগ মুহূর্তে কোপা এয়ারলাইনসের পাইলট বলেন, “কেউ আমাদের ধাক্কা দিয়েছে।” জবাবে ইউপিএস পাইলট রেডিওতে উত্তর দেন, “হ্যাঁ, আমরা অনেক দূর চলে গিয়েছিলাম এবং তারপর সে তার ডানা দিয়ে আমাদের ঘষে দেয়।” এর কিছু সময় পর কোপা পাইলট জানান, তাদের বিমানের বাম পাশের উইংটিপ বা ডানার অগ্রভাগ ভেঙে গেছে।
কোপা এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটির ১৭২ জন যাত্রীকে নিরাপদে টার্মিনালে সরিয়ে আনা হয়েছে এবং তারা তদন্তে সব ধরনের সহায়তা করবে। ইউপিএস কর্তৃপক্ষও তাদের ক্রুরা অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে এবং তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার এফএএ-এর নির্দেশে যুক্তরাষ্ট্রে আকস্মিক আকাশপথ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তির ২৪ ঘণ্টার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রে এফএএ’র নির্দেশে শুক্রবার (১৩ নভেম্বর) আকস্মিকভাবে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বিমানবন্দরে টার্মিনালের মেঝেতে রাত কাটানোর মাত্র ২৪ ঘণ্টার মাথায় ট্যাক্সিওয়েতে এই সংঘর্ষের ঘটনা ঘটল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























