ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে ৪৬তম বিসিএসের গেজেট অপেক্ষায় আটকে আছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ইউরোপ সফর শেষ করে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির ঘন কুয়াশার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক জাপানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশিদের: দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে ইরানের হামলা, তেলের বাজার এবং শেয়ারবাজারের অস্থিরতার সরাসরি যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, চিন্তার কিছু নেই।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে তিনি বলেন, তার প্রশাসনের বিরুদ্ধে জনগণের দেওয়া এই রায় আর্থিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে এবং তেহরানকে আরও আগ্রাসী করে তুলবে। নির্বাচনের আগে থেকেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির পেছনে ইরান ও ডেমোক্রেট দলকে দায়ী করে আসছেন ট্রাম্প। ভোটাররা নির্বাচনের আগে এই বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।

ভোটাররা ভোট দেয়ার আগে বিষয়টি বুঝতে পারেননি, এটা দুর্ভাগ্যজনক। বিশেষ করে ইরান যুদ্ধ, জ্বালানি তেলের বাজার এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে ভোটারদের মনোভাবের পার্থক্য এখন নতুন করে আলোচনায় এসেছে।

পড়ুন>>ঘন কুয়াশার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ইরানের সামরিক তৎপরতা নিয়ে ট্রাম্প দাবি করেন, গত এক সপ্তাহে দেশটি এক বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে তিনি আশ্বস্ত করে জানান যে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম এবং সবগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে, ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাম্প আরও যোগ করেন, ইরানের নেতারা ডেমোক্রেটদের দুর্বল ও দেশ ধ্বংসকারী হিসেবে দেখেন, তবে তিনি নিজে তেমনটি হতে দেবেন না। ডেমোক্রেট ও ইরান উভয় পক্ষই তেলের দাম বাড়িয়ে রাখার চেষ্টা করেছিল বলেও তিনি অভিযোগ করেন।

নির্বাচন পরবর্তী সময়ে তেলের দাম রেকর্ড পরিমাণ কমে যাওয়ার ঘটনাকে তিনি এক ধরণের প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, মধ্যবর্তী নির্বাচনের পরই তেলের দাম এভাবে কমে যাওয়া কি বিস্ময়কর নয়? উল্লেখ্য, সিনেটে যুদ্ধক্ষমতা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি প্রস্তাব ৪৮-৫১ ভোটে প্রত্যাখ্যাত হওয়ার কয়েক দিন পর এই মন্তব্যগুলো করেন ট্রাম্প। এর ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে তার ক্ষমতা বহাল রয়েছে।

পড়ুন>>ইউরোপ সফর শেষ করে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির

এদিকে, বর্তমান প্রশাসনের অস্থিরতা ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ভোটাররা ডেমোক্রেটদের বিপুল সমর্থন জানিয়েছেন। বার্তা সংস্থা এপির সর্বশেষ নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, ১৯৯০-এর দশকের শুরুর পর এবারই প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা সবচেয়ে বড় জয় পেয়েছে, যেখানে তারা কমপক্ষে ২৫৮টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে, সিনেটেও ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে রয়েছে ৫৪টি আসন, আর রিপাবলিকানরা পেয়েছে ৪৪টি আসন।

এই ফলাফলকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ইরান নীতি ও অর্থনীতি নিয়ে পুনরায় বিতর্কের জন্ম দিয়েছে। এমন দুটি পূর্বাভাস তিনি আগেই দিয়েছিলেন। এদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অস্থিরতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যাপক জনরায়ের মধ্য দিয়ে ডেমোক্রেটরা জাতীয় নির্বাচনে গত তিন দশকের মধ্যে প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির আসনসংখ্যা ৪৪।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

আপডেট সময় : ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬