মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প
- আপডেট সময় : ০১:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে নতুন কোনো কৌশল অবলম্বন করা যায় কি না, তা নিয়ে গভীরভাবে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে চলতি সপ্তাহের শুরুর দিকে মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন।
রণতরিটি সেই অঞ্চলে নিয়মিত দায়িত্ব পালন শেষে চলে গেলেও ওই এলাকায় এখনো যুক্তরাষ্ট্রের অন্তত দুটি বিমানবাহী রণতরী—ইউএসএস থিওডোর রুজভেল্ট ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মোতায়েন রয়েছে। ইরানের বন্দর আব্বাসের অদূরে নোঙর করা কার্গো জাহাজগুলোর পাশ দিয়ে একটি ছোট নৌকা যাওয়ার সময় এক ব্যক্তি হরমুজ প্রণালির দিকে তাকিয়ে আছেন।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ইউএসএস জর্জ ওয়াশিংটন বর্তমানে সপ্তম নৌবহরের আওতাধীন অঞ্চলে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তবে এই রণতরির সঙ্গে থাকা ডেস্ট্রয়ার ইউএসএস শপসহ অন্যান্য যুদ্ধজাহাজও ওই এলাকা থেকে সরে গেছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। জর্জ ওয়াশিংটন চলে গেলেও আরব সাগরে যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধজাহাজ অবস্থান করছে এবং সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রাখা হয়েছে।
পড়ুন>>বাংলাদেশের নৈতিক জয় হলো: আন্তর্জাতিক বিচার আদালতের রায়
গত আগস্ট মাসে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হিসেবে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। আব্রাহাম লিংকনের নাবিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ওই রদবদল করা হয়েছিল। অন্যদিকে, ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ গত মার্চের শেষভাগে ভার্জিনিয়ার নরফোক থেকে যাত্রা শুরু করে এপ্রিলে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওয়ের সঙ্গে এক বৈঠকে নাবিকদের পরিবারের সদস্যরা জানতে পারেন, ছুটির মৌসুমেও জাহাজটি দেশে ফিরছে না। এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
কূটনৈতিক আলোচনার পথ থেকে সরে গিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগ এবং বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সাথে যৌথভাবে চার থেকে সাত দিনব্যাপী বিমান হামলার একটি সম্ভাব্য খসড়া নিয়ে কাজ চলছে। এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। অন্যদিকে, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হিসেবে ব্যবহৃত হয়।
পড়ুন>>নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
যদিও হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ফক্স নিউজে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, পদক্ষেপ নিতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি বলেন, নতুন বছর আসছে, ১ জানুয়ারির পর দেখা যাক কী হয়। এর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, ট্রাম্প এই সংঘাতকে অন্তহীন যুদ্ধে রূপ দিতে চান না এবং বেশ কয়েকটি বিকল্প নিয়ে পর্যালোচনা চলছে। এ বিষয়ে তারা ফক্স নিউজকে দেওয়া প্রেসিডেন্টের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথা উল্লেখ করেছে। তবে তারা খুবই জঘন্য; এরা সত্যিই জঘন্য মানুষ।
উত্তেজনাপূর্ণ এই সময়ে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি মাঠ পর্যায়েও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাসংশ্লিষ্ট সরঞ্জামের ওপর ইরান ড্রোন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরের কেশম দ্বীপে ইরানের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট বিমান হামলা পরিচালনা করে।
পড়ুন>>পাবনায় সংঘর্ষ ও শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে পৃথক হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি ঘটনায় জাহাজে আগুন ধরে যায় এবং একজন নাবিক নিখোঁজ হয়েছেন।
সংস্থাটির তথ্যমতে, এ মাসে হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত ১৮টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি এখন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা আঞ্চলিক পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























