ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়: তদন্তে মিথ্যা প্রমাণ, জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের জ্বালানি, নতুন রুটের অপেক্ষায় দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৩৩ জন ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া অসহায় কল্পনার পাশে উপজেলা প্রশাসন রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার! শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ কমিটির কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: বেকারিকে জরিমানা

ভুট্টা ক্ষেতের ভিতরে আফিম চাষ: কৃষক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে

ভুট্টা ক্ষেতের ভিতরে আফিম চাষ: কৃষক আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুট্টা ক্ষেতের ভিতরে আফিম চাষ: কৃষক আটক

মানিকগঞ্জে ভুট্টা ক্ষেতের ভিতরে লুকিয়ে এক কৃষক আফিমের চাষ করছিলেন। গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ওই কৃষককে আটক ও আফিম গাছগুলো নষ্ট করে দিয়েছে।

রোববার দুপুরে জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে ওই কৃষককে আটক করা হয়।

এসময় আফিমগুলো নষ্ট করে দেওয়া হয়।আটক কৃষকের নাম নূরুল ইসলাম (৪৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের এসআই রিপন নাগ বলেন, শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করে আফিম চাষের সত্যতা পাওয়া যায়। পরে রোববার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়। এরপর ক্ষেত থেকে আফিম গাছগুলো নষ্ট করা হয়েছে।

তিনি জানান, অভিযানে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে অনেক গাছে ফুল ও ফল ধরেছিল। কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।

উদ্ধার করা আফিমের গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভুট্টা ক্ষেতের ভিতরে আফিম চাষ: কৃষক আটক

আপডেট সময় : ১০:৪২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪