ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দেশের সম্পর্কে সাময়িক টানাপোড়েন বা ঝড়ের মেঘ দেখা দিলেও ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক বন্ধন কখনোই মুছে যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনফারেন্স’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আকবর বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দুই দেশের সম্পর্কে নানা উত্থান-পতন থাকাটা স্বাভাবিক।

এম জে আকবর আরও বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশই তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ই দেশটির স্বতন্ত্র বৈশিষ্ট্যের মূল শক্তি। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রশ্নগুলোর সমাধানে কেবল ‘কী সম্ভব’ তা নিয়ে আলোচনা করলেই চলবে না; বরং ‘কেন কোনো বিষয় অসম্ভব’—সেই প্রশ্নটি সামনে আনা জরুরি। তিনি মনে করেন, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমেই নতুন সম্ভাবনার পথ উন্মোচিত হতে পারে।

সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করে তিনি সতর্ক করেন, কোনো দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করলে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা বাড়তে পারে। বিশ্বরাজনীতি ও সংঘাতের প্রেক্ষাপট নিয়ে আলোচনায় তিনি বলেন, যুদ্ধের বৈধতা বিচারের আগে তার উৎস ও ঐতিহাসিক প্রেক্ষাপট গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। বিংশ শতাব্দীকে তিনটি বিশ্বযুদ্ধের সময়কাল হিসেবে অভিহিত করে তিনি জানান, ইউরোপে তথাকথিত ‘ঠান্ডা যুদ্ধ’ বিরাজ করলেও দক্ষিণ-পূর্ব এশিয়া বা দক্ষিণ আফ্রিকায় এর প্রভাব ছিল ভয়াবহ এবং সক্রিয়।

একবিংশ শতাব্দীর বর্তমান সংঘাতের প্রকৃতি আগের চেয়ে অনেক আলাদা বলে মনে করেন তিনি। এম জে আকবরের ভাষ্যমতে, বর্তমান সময়ের সংঘাতকে একক কোনো বিশ্বযুদ্ধ হিসেবে চিহ্নিত করা যায় না। বিশ্বজুড়ে এখন থেমে থেমে বিভিন্ন সংঘাত চলছে, যা হয়তো সাময়িকভাবে থিতু হয় কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায় না। পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়েই মূলত এসব সংঘাতের সূত্রপাত ঘটে বলে তিনি মত প্রকাশ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬