বিরলের রাণীপুকুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
বিরলের রাণীপুকুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বিরলে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে রাণীপুকুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে কৃষকদের নিয়ে বিএনপির অতীতের কর্মকান্ড ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড আব্দুল আজিজ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইনসুর আলম আক্কাস। ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, যুগ্ম আহ্বায়ক মমতাজুল আলম স্বপন, উপজেলা বিএনপি’র সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলম কাজল।
পড়ুন>>নাগেশ্বরীতে ঠিকাদারের বিরুদ্ধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরাতন বেঞ্চ সরবরাহের অভিযোগ
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি মোজারুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়কসম্পাদক সাবেক ভিপি হামিদুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, বিরল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম।
এছাড়াও সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।
শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















