প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো
- আপডেট সময় : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো
মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করে প্রথম ফরাসি নারী হিসেবে স্পেসওয়াক বা মহাকাশে হাঁটার কৃতিত্ব অর্জন করেছেন নভোচারী সোফি আদেনো। এই ঐতিহাসিক অভিযানের সঙ্গী ছিলেন নাসার নভোচারী অনিল মেনন।
গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এই জটিল মিশনে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যোগাযোগ নেটওয়ার্কের জন্য ব্যবহৃত স্পেস-টু-গ্রাউন্ড অ্যানটেনা প্রতিস্থাপনের কাজ হাতে নেন।
নাসার তথ্য অনুযায়ী, ১৮ আগস্টের প্রথম অভিযানে প্রায় সাড়ে ছয় ঘণ্টা সময় ব্যয় করেও তারা অ্যানটেনা প্রতিস্থাপনের কাজ পুরোপুরি শেষ করতে পারেননি।
পড়ুন>>কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ
জেড১ ট্রাসের ওপর অবস্থিত পুরোনো অ্যানটেনা সরিয়ে নতুন ইউনিট সংযোগের প্রস্তুতি নিলেও, স্পেসস্যুট পরে কাজ করার সীমাবদ্ধতা ও সময়ের অভাবে তা অসম্পূর্ণ থেকে যায়। তবে দমে না গিয়ে মঙ্গলবার পুনরায় মহাকাশ স্টেশনের বাইরে স্পেসওয়াকের মাধ্যমে তারা সেই অসমাপ্ত কাজ সফলভাবে সম্পন্ন করেন।
পড়ুন>>বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
দ্বিতীয় দফার এই স্পেসওয়াকের সময় নভোচারী আদেনো ও মেনন সফলভাবে অতিরিক্ত স্পেস-টু-গ্রাউন্ড অ্যানটেনাটি স্থাপন করেন এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করেন। মহাকাশ স্টেশনে নিয়মিত বিরতিতে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
স্টেশনের কোনো যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে নভোচারীরা নিজেরাই তা দ্রুত মেরামতের কাজ করে থাকেন, যা মহাকাশ অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টাইমস অব ইন্ডিয়া ও সিজিটিএনের তথ্যে এই অভিযানের বিস্তারিত উঠে এসেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























