পোরশায় সর্প দংশনে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১১:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫৫২৩ বার পড়া হয়েছে
পোরশায় সর্প দংশনে শিশুর মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলায় নানার বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মো. আব্দুল্লাহ (১০) নামে এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রহিমা খাতুন (১৪) নামে আরও এক কিশোরী অসুস্থ রয়েছে।
নওগাঁর পোরশা উপজেলার পোরশা হাটখলা পাড়া গ্রামে গতকাল বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে সাপের কামড়ে আব্দুল্লাহ(১০) নামে এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে এবং মোছাম্মদ রহিমা খাতুন ১৪ নামে এক কিশোরী আহত হয়েছে।
পড়ুন>> ঢাকা থেকে পালিয়ে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই অবুঝ প্রেমিক-প্রেমিকা
নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সৌদি প্রবাসী আব্দুল আহাদের ছেলে। সে দীর্ঘদিন ধরে পোরশায় তার নানার বাড়িতেই থাকতো। আহত রহিমা খাতুন তার আপন খালাতো বোন। প্রতিদিনের মতো রাতে তারা দুজনে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। গভীর রাতে বিষধর সাপের কামড় বুঝতে পারে। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তবে আহত অন্যজন (রহিমা) শারীরিকভাবে সুস্থ থাকলেও সাপের কামড়ের আতঙ্কে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























