ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পায়ু পথে মাদক নিয়ে পাচারের নতুন কৌশল পাচারকারিদের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

পায়ু পথে মাদক নিয়ে পাচারের নতুন কৌশল পাচারকারিদের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন কৌশলে পায়ু পথে মাদক নিয়ে পাচারের সময় র‍্যাবের হাতে এক মাদক কারবারি আটক।

জামালপুরে এই নতুন কৌশলে পিয়ারুল ইসলাম (৩৫) নামের একজন মাদক পাচারকারিকে আটক করেছে র‌্যাব।

আটককৃত পিয়ারুল ইসলাম (৩৫) এর পায়ুপথ থেকে দশ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে।

গত রবিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ছোনটিয়া এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে পায়ুপথ থেকে বের করা হয় টেপে মোড়ানো হেরোইনের ছোট দুটি প্যাকেট।

আটক ওই মাদক কারবারি রাজশাহী জেলার গোদাবাড়ি উপজেলার মাদারপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

তিনি রাজশাহী থেকে হেরোইনের চালান নিয়ে জামালপুরে সরবরাহ করতে এসেছিলেন।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী হতে পেটের ভেতর বহন করে হেরোইনের একটি চালান জামালপুর আসার খবর পেয়ে ছোনটিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব।

অভিযানে আটক করা হয় ওই মাদক কারবারিকে । পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আটককৃতের শারীরিক পরীক্ষা করানো হলে তার পায়ুপথের ভিতর ফরেন অবজেক্ট সনাক্ত হয়।

পরবর্তীতে হাসপাতালের সার্জারী বিভাগের পুরুষ ওয়ার্ডের ভর্তি থাকাকালীন সময়ে তার পায়ুপথের অভ্যন্তরে থাকা কালো কচটেপ দিয়ে মোড়ানো ছোট দুটি প্যাকেটে থাকা একশ গ্রাম হেরোইন বের করে আনেন কর্তব্যরত চিকিৎসক।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য দশ লাখ টাকা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “পায়ু পথে মাদক নিয়ে পাচারের নতুন কৌশল পাচারকারিদের”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পায়ু পথে মাদক নিয়ে পাচারের নতুন কৌশল পাচারকারিদের

আপডেট সময় : ০৪:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩