ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা জেলা শহরের আবদুল হামিদ সড়কের ইন্দিরা মোড় এলাকা থেকে আজ বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আবদুল ওহাবসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে একটি মাইক্রোবাসে করে এসে তাঁরা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি ও মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম। এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগেও আবদুল ওহাবকে আটকের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে তাঁকে আটক করার পর স্থানীয় নেতা-কর্মীরা পুলিশ ভ্যান থেকে তাঁকে ছিনিয়ে নেন। ওই ঘটনায় আটজন পুলিশ সদস্য আহত হন। এর তিন দিন পর ৫ ফেব্রুয়ারি পুনরায় ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ।

জামিনে মুক্ত হয়ে আবদুল ওহাব ও তাঁর অনুসারীরা এলাকায় আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা চালান। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আবদুল ওহাবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ জন নেতা-কর্মীকে আটক করেছিল। কয়েক সপ্তাহ পর তাঁরা পুনরায় জামিনে মুক্ত হন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক

আপডেট সময় : ০৫:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬