ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

পাইকগাছায় দুস্থদের কম্বল দিলেন বাসস চেয়ারম্যান

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৮৭৬৫ বার পড়া হয়েছে

পাইকগাছায় দুস্থদের কম্বল দিচ্ছেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছায় দুস্থদের কম্বল দিলেন বাসস চেয়ারম্যান

বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের উদ্যোগে দক্ষিণ খুলনার পাইকগাছার অন্তত দশটি গ্রামের তিন সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।

হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার মধ্যে শীতবস্ত্র বিতরণ শনিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুরে অবস্থিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নতুন কম্বল পেয়ে সাধারণ মানুষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, বিএনপি নেতা শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, ছাত্রদল নেতা ইস্কান্দার, তানভীর আলম, সরোজিত ঘোষ দেবেন, সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা, প্রেসক্লাব সভাপতি মো. শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন>> হাসনাতের কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

সমবেতদের উদ্দেশে আনোয়ার আলদীন বলেন, “শীত, দুর্যোগ ও দুঃসময়ে এই অঞ্চলের অসহায় মানুষের জন্য আমরা নিয়মিত সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো বস্ত্র নেই।

সম্মিলিত চেষ্টায় দুস্থ মানুষদের কষ্ট লাঘব সম্ভব। ”তিনি আরও বলেন, এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ-মাদরাসা–হাসপাতাল প্রতিষ্ঠা এবং সুপেয় পানির সংকট দূরীকরণের লক্ষ্যে কয়েকটি গ্রাম ও বাজারে ডিপ টিউবওয়েল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।

আয়োজকরা জানান, আগামী রবিবার (১৮ জানুয়ারি) দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় দুস্থদের কম্বল দিলেন বাসস চেয়ারম্যান

আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬