ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন চায়ের ব্র্যান্ডের যাত্রা পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন

পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে বুধবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে বাড়ির পেছনের দিকে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত সেখানে এগিয়ে যান এবং আগুন নিভিয়ে ফেলেন। কে বা কারা এই আগুন ধরিয়ে দিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের পাঁচলাইশের আবাসিক এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগুন দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৃষ্টির রাতে বাড়িটির নিচতলার পেছনের দিকে আগুনের শিখা জ্বলছে। বাড়িটি ‘নিরিবিলি’ নামে পরিচিত। জানা গেছে, পূর্ব পাশের নিচতলার ওই অংশে গত ১০ থেকে ১৫ বছর ধরে কেউ বসবাস করেন না। জায়গাটি টিন দিয়ে ঘেরা এবং আশপাশে ঝোপঝাড় রয়েছে। পুরো বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় বর্তমানে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করেন। একটি রিকশার যাত্রী ওই দৃশ্যের ভিডিও করেন।

অধ্যাপক ইউনূসের বাবা গত শতকের ষাটের দশকে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। তাঁর মূল পৈতৃক নিবাস চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে হলেও ব্যবসায়িক সূত্রে তাঁরা চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেন। সেখানেই অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর অতিবাহিত হয়। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এই বাড়ি করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়িটির আশপাশে নিয়মিত পুলিশের টহল থাকে। ঘটনার সময় টহল দলের সদস্যরা আগুন দেখতে পেয়েই দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এই অগ্নিসংযোগ, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আগুন জ্বলার সময় তিনি সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ

আপডেট সময় : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬