ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

পশ্চিম রেলের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০৮:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

পশ্চিম রেলের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম এর অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের চরিত্র ও অসত্য তথ্য উপস্থাপন করে প্রতিবাদের নামে হুমকি প্রদান করেছেন পশ্চিম রেলওয়ের সরাঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের প্রধান (সিওএস) এস এম রাসেদ ইবনে আকবর।

এই হুমকি প্রদত্ত প্রতিবাদ তিনি ইমেইল এর মাধ্যমে প্রতিটি পত্রিকা অফিসে দিয়েছেন। যা তিনি কোন ভাবেই পারেন না।

মঙ্গলবার (২১ মার্চ) বেলা ২ টার সময় cosw@railway.gov.bd মেইলে সিওএস রাসেদ ইবনে আকবর স্বাক্ষরিত প্রতিবাদে সেই হুমকি প্রদান করা হয়।

তবে ঐ প্রতিবাদ লিপিতে তিনি নিজেই উল্লেখ করেছেন সরকারি বাজেট কম থাকায় কিছু সুবিধা বঞ্চিত ঠিকাদার সাংবাদিকদের লেলিয়ে দিয়েছেন।

একজন দ্বায়িত্বশীল কর্মকর্তার এমন বক্তব্যে প্রকাশ পায় যে, ঐ কর্মকর্তা তার মনমত ঠিকাদারদের বিভিন্নভাবে সুবিধা দিয়ে থাকেন। যারা সুবিধা পান না, তারা ঐ কর্মকর্তার বিরুদ্ধে মুখ খুলছেন

জানা যায়, গত কয়েকদিন যাবৎ পশ্চিম রেলের সরাঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের কেনাকাটায় অনিয়ম দুর্নীতি ধারাবাহিক সংবাদ প্রকাশ হয় বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায়।

সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিককে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বেলাল ও একজন ঠিকাদার।

সাংবাদিক টাকা না নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখলে বিভিন্ন মাধ্যম দিয়ে সাংবাদিকদের হুমকি প্রদান করেন। এরপর সকল হুমকি উপেক্ষা করে ধারাবাহিকভাবে প্রায় অর্ধশতাধিক প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা।

এতে ক্ষিপ্ত হয়ে ঐ দপ্তরের অসাধু ঠিকাদার সিন্ডিকেট ও সিওএস তাদের অনিয়ম দুর্নীতি রুখতে প্রকাশিত সংবাদ মাধ্যমের ই-মেইল যোগে উক্ত হুমকিসহ প্রতিবাদ লিপি পাঠান।

প্রতিবাদলিপিতে জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক রেজাউল করিমকে হলুদ সাংবাদিক ও উক্ত সংবাদগুলোর মুলহোতাসহ তার চরিত্র নিয়ে মিথ্যা তথ্য ও বানোয়াট কথা পাঠানো হয়েছে।

এ ঘটনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ঐ প্রতিবাদলিপি প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা বৃহত্তর আনন্দোলনে যাবে বলেও হুশিয়ারি দেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ দেশের বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিম দপ্তরের সরাঞ্জাম নিয়ন্ত্রক বিভাগের অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশ করা হয়।

যার শিরোনাম হয় “হিন্দু কর্মকর্তারা “র” এজেন্টের লোক, বললেন পশ্চিম রেলের এ.ও বেলাল”। আবার কিছু পত্রিকায় শিরোনাম হয় “কোনভাবেই থামছেনা সরঞ্জাম নিয়ন্ত্রকের দুর্নীতি”।

সেই নিউজে সিওএস এর বেশ কিছু অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এলটিএম এর মাধ্যমে নিজের মন মত ঠিকাদারকে দিয়ে কাজ করানো।

এছাড়াও কম্পিউটার অপারেটর কাম অফিস সহায়ক সানোয়ার হোসেন ইতিমধ্যে একটি ভুয়া বিল উত্তোলন করে বিষয়টি ধামাচাপা দিয়েছেন।

পরে এব্যাপারে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পশ্চিম রেলের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি

আপডেট সময় : ০৮:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩