ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ-অস্থিতিশীলতায় জড়ানোর মতো সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: আবিদ বিশ্ব বাণিজ্যকে ফের ঔপনিবেশিক মডেলে ফেরাচ্ছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান বিশ্বের রাজনীতিতে বাড়ছে এআই ব্যবহারের প্রবণতা মাদকব্যবসায়ীর মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০ বৈশ্বিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসন্ন: আলী রীয়াজ বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: ৬৭ শ্রমিক উদ্ধার আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

নাটোরের লালপুর অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ভরাট উত্তোলন বন্ধ ও বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, ঈশ্বরদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শুকুর আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন সুমন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, উপজেলার পদ্মা নদী থেকে ইজারাকৃত জায়গায় বালু-ভরাট উত্তোলন না করে অবৈধভাবে বিভিন্ন মৌজায় বালু উত্তোলনের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড, পাকশী হাডিং ব্রিজ, প্রস্তাবিত লালপুর উপজেলার অর্থনৈতিক জোন, নদীর তীর রক্ষা বাঁধ, ফসলি জমি, ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা এর প্রতিবাদ করলে আতংক সৃষ্টি করতে বালু উত্তোলনকারীরা তাদেরর উপর গুলি বর্ষণ করে। পরে স্থানীয় প্রশাসন সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ করে দিলেও বালু উত্তোলনকারীরা স্থানীয়দের নামে মামলা করে পুনরায় বালু উত্তোলনের প্রস্তুতি নেয়।

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের লালপুর অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩