নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০
- আপডেট সময় : ০৮:৩৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জনের মৃত্যু, আহত ২০
মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বনপাড়ার জাহেদা ক্লিনিকের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
পড়ুন>>প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশ
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভয়াবহ সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতর থেকে যাত্রীদের বের করতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়কের ওপর আটকে থাকায় নাটোর-পাবনা সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























