নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা

নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি
নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি

 

 

নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি

 

 

নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে জেলায় নানান ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী উপজেলা। ভূমিকম্পে জেলার বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং দোকানের তাক থেকে মালামাল পড়ে ব্যাপক ক্ষতি হয়। ভবনের ইট খসে পড়ে দুজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

স্থানীয় সূত্র জানায়, নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবনের দেয়াল থেকে ইট খসে পড়ে দুই ব্যক্তি আহত হন।

 

উৎপত্তিস্থলের নিকটবর্তী ঘোড়াশাল বাজারে গিয়ে দেখা যায়, তীব্র ঝাঁকুনিতে দোকানের সাজানো পণ্য মেঝেতে পড়ে গেছে। বিশেষ করে মুদিদোকান ও ক্রোকারিজ দোকানগুলোতে কাঁচের সামগ্রী ভেঙে যায়।

পড়ুন>> ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ তথ্য

 

ঘোড়াশাল বাজারের জুতার দোকানি আলম মিয়া বলেন,
“কম্পন শুরু হতেই তাকের সব জিনিসপত্র পড়ে ভেঙে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।”

 

একই এলাকার মুদিদোকানি আসলাম মিয়া জানান,
“প্রথমে মনে হয়েছিল কেউ দোকানে হামলা করেছে। কয়েক সেকেন্ড পর বুঝতে পারি ভূমিকম্প। এতে বেশ ক্ষতি হয়েছে।”

 

অন্যদিকে, ভূমিকম্পে বেশ কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দেওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার ছয়তলা ভবনের চার–পাঁচটি স্থানে ফাটল শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী।

পড়ুন>>আজকের সকালে বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প

ভূকম্প নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইসলাম জানান, সকালে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.৭ এবং এর উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।

 

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!