নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

 

 

নওগাঁয় মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

 

 

নওগাঁয় শহরের খাগড়া মধ্যে দুর্গাপুর সন্ন্যাস মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়া মধ্যে দুর্গাপুর বাজরে মন্দিরের সামনে এলাকাবাসী ও মন্দির কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন- মন্দির কমিটির সভাপতি অতুল চন্দ্র সরকার, সাধারন সম্পাদক সুজন কুমার তালুকদার, উজ্জ্বল কুমার সাহা, নিয়তি রানী মন্ডলসহ অন্যান্যরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ কাঁচা বাজারের কথিত সভাপতি ভূমিদস্যু মকসেদ আলী গত ১৫ তারিখ বুধবার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে খাগড়া সন্ন্যাস মন্দিরে আসে। পরে মন্দিরের জায়গা তার নিজের সম্পত্তি বলে দখল করার চেষ্টা করে।

জেনে নিন>> আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

 

এসময় মন্দির কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে বাকবিতণ্ডা হয়। এরই জেরে গত ১৬ তারিখ সোমবার মন্দির কমিটির সভাপতি শ্রী অতুলচন্দ্র সরকার নওগাঁ পৌর কাঁচাবাজারে গেলে মোকসেদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা করে এবং মারধর করে।

 

 

এসময় তার কাছে থাকা ব্যবসার দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দির কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় প্রশাসনের কাছে মকসেদের বিচারের দাবি জানান বক্তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!