নওগাঁ কালিতলা সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর
- আপডেট সময় : ১১:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৭০৮৯ বার পড়া হয়েছে
নওগাঁ কালিতলা সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর
নওগাঁ জেলা ৫ নম্বর ওয়ার্ড কালিতলা সড়কের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে। এতে করে এলাকাবাসী সহ ওই পথ ব্যবহারকারী বিভিন্ন এলাকার যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী বলছেন, এই সড়ক দিয়ে জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুরূহ হয়ে পড়েছে এবং নিত্যদিনের যাতায়াত চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ বা ধীরগতির রাস্তার কাজের কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন, যা জীবনের ঝুঁকি, যানজট এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
পড়ুন>> কাউনিয়া হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি! আতঙ্কিত মোটরসাইকেল চালকরা
এলাকার বেশ কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টি নিয়ে
নওগাঁ পৌরসভার প্রশাসকের কাছে মৌখিক ভাবে সমস্যাগুলো তুলে ধরেন।
পৌরসভার প্রশাসক এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যেই গোস্তহাটি মোড় থেকে কালিতলা রোডটি মানুষ ও যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তুলা হবে।
এছাড়াও পানির বিষয়টি তিনি দ্রুত সমাধান করবেন বলে এলাকাবাসী কে আশ্বস্ত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























