ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে ২২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি কাতারে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা ও কঠোর হুঁশিয়ারি ধলেশ্বরীর মাটি অবৈধভাবে কাটতে আওয়ামীলীগ-বিএনপির গোপন বৈঠকে ডিবির হানা ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল

দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৪৯৯৫ বার পড়া হয়েছে

হামলাকারীদের গুলি করার সিসি ফুটেজ। ছবি সমকাল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত

দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত।
রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত মামুন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে হাসপাতালের এ ব্লকের ১০ থেকে ১৫ ফুট সামনে মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে খুব কাছে থেকে গুলি করা হয়।

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) ফজলুল হক বলেন, আজ সোমবার ১০টা ৫৫ মিনিটে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন (৫৫) গুলি করে দুই দুর্বৃত্ত। গুলিবিদ্ধ মামুনকে ন্যাশনাল মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে চারটি গুলি পাওয়া গেছে।

পড়ুন>>ভুরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৪ নারীসহ আটক ৫

পুলিশ জানায়, তারিক সাইফ মামুনের বাবার নাম এস এম ইকবাল। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। ঢাকায় আফতাবনগরে ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনকে লক্ষ্য করে মুখোশ পরা দু’জন যুবক গুলি চালান। পরে গুলিবিদ্ধ মামুনকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনাস্থলের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ফুলহাতা টিশার্ট পরিহিত মামুন দৌড়ে এসে ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকের সামনে দিয়ে প্রবেশ করেন। হোচট খেয়ে তিনি সেখানে পড়ে যান। এ সময় মাস্কে মুখ ঢাকা এবং ক্যাপ পরা দুই যুবক পেছন পেছন এসে পিস্তল দিয়ে গুলি করে চলে যান।

সেখানে দায়িত্বরত একজন নিরাপত্তারক্ষী বলেন, হত্যার শিকার ওই ব্যক্তিকে বেলা ১০টা ৫১ মিনিটের দিকে হাসপাতালের ফটক দিয়ে বের হন। প্রধান ফটক পার হয়ে একটু সামনে এগোনোর পর রাস্তা থেকে তার দিকে গুলি করে হামলাকারী দুইজন। এরপর তিনি দৌড়ে আবার হাসপাতালের ফটকের ভেতরে ঢুকে পড়েন।

পড়ুন>>গৌরীপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু

তখন মাস্ক পরিহিত দুই হামলাকারী সিনেমার কায়দায় হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করতে করতে হাসপাতালে প্রধান ফটক থেকে একটু ভেতরে ঢুকে পড়েন। পরে তারা কবি নজরুল কলেজের দিকে দৌড়ে পালিয়ে যান।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, ১০টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শব্দ শুনে আমরা সবাই হাসপাতালের মেইন গেটের সামনে আসি। সাইফ মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তারিক সাইফ মামুন জজ কোর্টে মামলার হাজিরা দিতে এসেছিলেন। তবে তিনি আসামি না বাদী সেটা নিশ্চিত হওয়া যায়নি।

লালবাগ বিভাগ পুলিশের উপ-কমিশনার আহসান উদ্দিন সামি বলেন, নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে উপ-কমিশনার আহসান উদ্দিন সামি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত

আপডেট সময় : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫