ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা অলিম্পিকে রোলার স্কেটিং নিতে দৃঢ়প্রতিজ্ঞ নতুন সভাপতি কায়েস আহমেদ শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১১জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তাহিরপুর থানায় বাদি হয়ে অভিযোগ করেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের লিয়াকত আলীর ছেলে মাছুম (৪০)।

অভিযুক্তরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের লামাশ্রম গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে জামান মিয়া (৪৫), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে কিরন মিয়া (৪২), রাশিদ মিয়ার ছেলে ছামাদ মিয়া (৩২) ও মোশাহিদ মিয়া (২৪), মৃত বাবর আলীর ছেলে মিনু মিয়া (৫৩) ও খোকন মিয়া (৫০), মোরশেদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫), দুলাল মিয়ার ছেলে নাজিম মিয়া (২৬), তারুল মিয়ার ছেলে হাসান মিয়া (২২) ও শামীম মিয়া (২৫), আব্দুল হাসিমের ছেলে উসমান মিয়া (৬৫)।

বাদি মাছুম ও অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্ত জামাল মিয়া বাদি মাছুমের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ করে আসছে।

সেই বিরোধের জেরে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জামাল তার দলবল (অভিযুক্ত) নিয়ে পরিকল্পিত ভাবে রাজারগাঁও গ্রামে মাছুমের বাড়িতে হামলা চালায়।
তার বসত ঘরে ডুকে দেশীয় অস্র দিয়ে ভাঙচুর করে। এসময় মাছুম কে মারধর করে ও তার ঘরে রাখা ড্রয়ার থেকে জমি বন্ধকীর ৩লক্ষ ২০হাজার টাকা নিয়ে যায়। এমন সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করায়।

বাদি মাছুম আরও জানায়, অভিযুক্ত জামাল নিজে মাদক সেবন করে এবং মরণ নেশা ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। তার ভয়ে এলাকার মানুষ সব সময় আতঙ্কে থাকে। সাহস করে কেউ কিছু বলতে চায়না।

এবিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ

আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪