তাড়াশে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১০:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২১০১ বার পড়া হয়েছে
তাড়াশে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। ২৫ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম ও লেবু। তারা বলেন, গত ২৩ অক্টোবর পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ফরম তুলতে যায় ওই এলাকার রাশেদুল নামের একব্যক্তি। তাকে কে বা কারা ফরম তুলতে বাধা প্রদান করেন।
পড়ুন>> দাগনভূঞা নারায়ণপুর এবং কৈখালীতে ভোট কর্মী সমাবেশ অনুষ্ঠিত
এরই প্রেক্ষিতে ২৪ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার সরকার ও তার অনুগত লোকজনের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা ও মানক্ষুন্ন করার জন্য মিথ্যা সংবাদ সম্মেলন করেন রাশেদুল। এরই প্রতিবাদ জানিয়ে এলাকার জনসাধারণ ওই মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
এ সময় এলাকাবাসী মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচার করায় নিন্দা ও তীব প্রতিবাদ জানান। ওই সংবাদ সম্মেলনে তানভীর মাসুদ, মোক্তার হোসেন, মোকবেল, দেলবার হোসেন, রেজাউল করিমসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























